> For the complete documentation index, see [llms.txt](https://arduino.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://arduino.howtocode.dev/basic_ideas/introduction.md).

# আর্ডুইনো পরিচয়

আজকে তেমন কিছু আলোচনা করা হবে না। কোর্সটি কম্প্লিট করার জন্য আপনার যেসব জিনিস দরকার হবে সেগুলোর কথা আর আর্ডুইনোর ব্যাপারে জানব। তাহলে শুরু করা যাক

## যেসব যন্ত্রপাতি লাগবে:

#### সিম্যুলেশনের জন্য:

যাদের আপাতত কিছু কেনা সম্ভব হচ্ছে না ইচ্ছা করলে তারাও আর্ডুইনো শিখতে পারেন, এটা শেখার জন্য আর্ডুইনো বোর্ডের প্রয়োজন নেই। `Proteus 8.X SPY Design Suite [X & Y for version number]`

#### রিয়েল লাইফ প্র্যাক্টিস:

প্র্যাক্টিক্যাল ও ভার্চুয়াল সিম্যুলেশনের মধ্যে তফাত থাকা অস্বাভাবিক নয়। এমবেডেড সিস্টেমে যতটা পারা যায় ততটা প্র্যাক্টিক্যাল ওরিয়েন্টেড হওয়াই ভাল। প্রতিটি পোস্টে বলে দেওয়া হবে কী কী যন্ত্রপাতি লাগবে। তারপরও যেসব যন্ত্রপাতি প্রায় প্রযেক্টেই দরকার হবে সেগুলো বলা হল:

* `Arduino UNO R3 or Arduino Mega 2560`
* `Half Size Breadboard`
* `Resistor`
* `Capacitor`
* `LED`
* `Variable Resistor`
* `DMM (Digital Multimeter)`

## আর্ডুইনো কী?

Arduino এর সবচেয়ে বেস্ট পার্ট হল আপনি যেটা চান সেটাই আর্ডুইনো। কথাটা একটু গোলমেলে লাগলেও আরেকটু খোলাখুলি বলা যাক। যদি চান তাহলে আপনার আর্ডুইনো প্ল্যাটফর্মটি হতে পারে আপনার চারাগাছে পানি সরবরাহ করার সিস্টেম, হতে পারে ওয়েব সার্ভার কিংবা কোয়াডকপ্টার অটোপাইলটও হতে পারে।

Arduino একটি মাইক্রোকন্ট্রোলার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম যেটা Intuitive Programming Language এ যুক্ত এবং আপনি এর IDE দ্বারা ডেভেলপ করতে পারেন। আর্ডুইনোর সাথে Sensor, actuator, light, speaker, add-on module (যেটা Arduino Shield নামেও পরিচিত) এবং অন্যান্য IC ব্যবহার করে যেকোন সিস্টেমের Programmable Brain হিসেবে সেট করতে পারেন আপনার আর্ডুইনোকে।

Arduino এর দ্বারা যা কিছু সম্ভব তা একটি কোর্সে লেখা অসম্ভব। ক্রিয়েটিভিটির লিমিট হয় না, যেহেতু আর্ডুইনো ক্রিয়েটিভিটি প্রকাশ করারই একটা মাধ্যম তাই এর দ্বারা কতকিছু সম্ভব সেটারও সীমা নাই। এই কোর্সটি কেবল সাধারণ ধারণা দিবে এবং বেসিক স্কিল আয়ত্ব করার পথ দেখাতে পারে, এর বেশি কিছু আশা করা ভুল হবে।

## আর্ডুইনো : একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম

আপনি যদি ওপেন সোর্সে নবাগত হয়ে থাকেন তাহলে আর্ডুইনোর মাধ্যমেই বুঝবেন ওপেন সোর্স সবকিছু এতটা পাওয়ারফুল কেন! ওপেন সোর্স নিয়ে নতুন করে বকবকানির কিছু নেই। যেহেতু আর্ডুইনো একটি ওপেন সোর্স হার্ডওয়্যার তাই এর ডিজাইন ফাইল, স্কিম্যাটিক্স ও সোর্স কোড সবই উন্মুক্ত। এর মানে শুধু যে আপনি আর্ডুইনো হ্যাক করে বিভিন্ন কাজ করবেন তাই নয়, বরং আপনি যদি ডিজিটাল ইলেক্ট্রনিক্সের গুরু হয়ে থাকেন তাহলে খুব সহজই আপনার মনমত জিনিসপত্র অ্যাড করে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন।

আর্ডুইনোর ডিজাইন, সোর্স কোড, লাইব্রেরি ডেস্ক্রিপশন ও লাইব্রেরি ডাউনলোড করা যাবে তাদের অফিশিয়াল সাইট [আর্ডুইনো.সিসি](http://www.arduino.cc) থেকে।

আর্ডুইনো অরিজিনাল বোর্ডের দাম প্রায় ২০০০ – ৩০০০ এর মত। সেখানে Chinese ক্লোন ভার্সন পাওয়া যায় মাত্র 900 (UNO)-1200 (MEGA) টাকার মধ্যে। আর্ডুইনো ওপেন সোর্স বলেই এটা সম্ভব। Arduino ছাড়াও এইরকম ক্লোন প্ল্যাটফর্ম আছে আরও ফাংশনালিটি সহ যেমন Freeduino, pcDuino, ODOO ইত্যাদি।

## বিভিন্ন ধরণের আর্ডুইনো বোর্ড:

### Arduino UNO R3 (R stands for Revision):

![alt image](http://arduino.cc/en/uploads/Main/ArduinoUno_R3_Front.jpg)

### Arduino Leonardo:

![alt image](http://arduino.cc/en/uploads/Main/ArduinoLeonardoFront_2.jpg)

### Arduino DUE:

![alt image](http://arduino.cc/en/uploads/Main/ArduinoDue_Front_450px.jpg)

### Arduino Mega 2560:

![alt image](http://arduino.cc/en/uploads/Main/ArduinoMega2560_R3_Front_450px.jpg)

### Arduino Mega ADK \[Android Development Kit]:

![alt image](http://arduino.cc/en/uploads/Main/ArduinoADK_R3_Front_450px.jpg)

### Arduino LilyPad:

![alt image](http://arduino.cc/en/uploads/Main/LilyPadSimple300Front.jpg)

### Arduino Yun:

![alt image](http://arduino.cc/en/uploads/Main/ArduinoYunFront_2_450px.jpg)

পরবর্তী পর্বে আমরা আর্ডুইনো IDE ডাউনলোড ও কনফিগার করব।
